তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২৮ অক্টোবর) তাঁদের মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর।
অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ট্রাম্পকে জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এসব পরিস্থিতির কূটনৈতিক সমাধান খুঁজছে তুরস্ক।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান।
এ ছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধ বন্ধের উদ্যোগে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
ফোনালাপে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোয়ান ও দেশটির জনগণকে অভিনন্দন জানান ট্রাম্প। পাশাপাশি, তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস) শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের সাফল্য কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি