ড্রোন ধ্বংসের ইরানের দাবি আমেরিকার অস্বীকার

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি সামুদ্রিক ড্রোন ধ্বংস করার ইরানের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সমস্ত চালকবিহীন জলযান সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্টকম স্পষ্ট করেছে যে তাদের সব ড্রোন হিসাবভুক্ত ও অক্ষত অবস্থায় আছে।

বিশেষ করে হরমুজ প্রণালীতে টহলরত উন্নত সি ড্রোনের পুরো স্কোয়াড্রনটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ইরানের নৌবাহিনী দাবি করেছিল যে হরমুজ প্রণালীর কাছে শত্রুপক্ষের একটি চালকবিহীন জলযান তারা ধ্বংস করেছে।

সূত্র: আল জাজিরা