যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সেনেটের নিয়ন্ত্রণ নির্ধারণী বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে পর্যায়ক্রমে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করেছে। কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সবার আগে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এরপর ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট, ভার্জিনিয়া এবং নিউ হ্যাম্পশায়ারসহ পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোর অধিকাংশ বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে।
ভোটগ্রহণ শেষের পর পরিচালিত বুথফেরত এক্সিট পোল এবং ভোটার জরিপের প্রথম দফার তথ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিত্র ফুটে উঠেছে।
বর্তমান মার্কিন অর্থনীতি ও দেশের সার্বিক দিক নিয়ে ভোটারদের সিংহভাগই তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ভোটারদের উদ্বেগের শীর্ষে রয়েছে দেশের অর্থনীতি ও ক্রমবর্ধমান রাজনৈতিক দুর্নীতি।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কাজের মূল্যায়নে মাত্র ৩৮ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন, যেখানে ৬১ শতাংশ ভোটারই নেতিবাচক মতামত দিয়েছেন।
তবে নির্বাচনকে ঘিরে ডেমোক্র্যাটদের যে বড় ধরনের ভরাডুবির শঙ্কা ছিল, প্রাথমিক এই জনমত জরিপ তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।
সূত্র: বিবিসি