শুমার আসলে খারাপ মানুষ নন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসীয় নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধের মধ্যে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারের প্রতি ইতিবাচক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, শুমার আসলে খারাপ মানুষ নন। ডেমোক্র্যাটরা নিজেদের নেতৃত্বসংক্রান্ত সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। সম্প্রতি নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট নেতা সিনেটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য শুমারকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শুমার সম্ভবত পরিস্থিতি বুঝতে পারছেন। কারণ, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত।

ট্রাম্প আরও বলেন, শুমার আসলে খারাপ মানুষ নন। তিনি তাঁকে চেনেন এবং বেশ ভালোভাবেই চেনেন।

ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসীয় নেতৃত্ব নিয়ে চলমান মতবিরোধের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল-জাজিরা