ইরানের কেশম দ্বীপের আকাশে আরও দুটি মার্কিন MQM-170 গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে জানানো হয়েছে, বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে কিছুক্ষণ আগে ড্রোন দুটি অকার্যকর করে ভূপাতিত করা হয়।
আইআরজিসির দাবি, এ নিয়ে কেশম দ্বীপের আকাশে ভূপাতিত মার্কিন MQM-170 গোয়েন্দা ড্রোনের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
তবে ড্রোন ভূপাতিতের এ দাবি এবং এর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যের কথা ওই ঘোষণায় উল্লেখ করা হয়নি।