ইসরায়েলি কারাগারে ৩৬০ ফিলিস্তিনি শিশুকে নির্যাতনের অভিযোগ, গাজায় বিক্ষোভ

ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি শিশুদের দুরবস্থার কথা তুলে ধরতে গাজা নগরীতে বিক্ষোভ করেছেন কয়েক ডজন মানুষ। তাঁদের অভিযোগ, ইসরায়েলের কারাগারে আটক এসব শিশুর ওপর নির্যাতন চালানো হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩৬০ ফিলিস্তিনি শিশু ইসরায়েলের হেফাজতে রয়েছে। আটক অবস্থায় তাদের ওপর পদ্ধতিগতভাবে নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।

গাজা নগরীতে জড়ো হওয়া বিক্ষোভকারীরা কারাবন্দী শিশুদের পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের দুর্দশার কথা তুলে ধরেন।