ইসরায়েল ইস্যুতে লাদেনের চিঠি ভাইরাল

খবর সংযোগ ডেস্ক : ইসরায়েল নিয়ে ২১ বছর আগে আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের লেখা এক চিঠি ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লিনেট অ্যাডকিনস নামে এক টিকটক তারকার অ্যাকাউন্ট থেকে লাদেনের ২১ বছর আগের চিঠিটি ভাইরাল হয়।

একটি ভিডিওটিতে ‘লেটার টু আমেরিকা’ হ্যাশট্যাগ ব্যবহার করেন অ্যাডকিনস। ভিডিওটি কোটির ওপর মানুষ দেখার পর টিকটক কর্তৃপক্ষ কন সরিয়ে নেয়।

চিঠিতে লাদেন লিখেছিলেন, ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পুরো প্রক্রিয়াটি একটি অপরাধ ও এই রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিহ্ন করা উচিত। আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যারা ভূমিকা রেখেছে, তাদের সবাইকে চড়া মূল্য দিতে হবে।

চিঠিতে লাদেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। আমাদের ওপর অত্যাচার ও আমাদের ভূমি দখল করার জন্য ইসরায়েলিদের সঙ্গে জোট গঠন করেছে। এটিই আমাদের প্রতিক্রিয়ার কারণ ছিল।