খাসোগির স্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সাংবাদিক জামাল খাসোগির স্ত্রী হানান এলাতার। ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে খাসোগিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত থাকার অভিযোগ করে আসছেন মার্কিন গোয়েন্দারা।

হানান এলাতার জানান, আমরা জয়ী হয়েছি। হ্যাঁ, ওরা জামালের জীবন কেড়ে নিয়েছে। আমার জীবন ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা জয়ী হয়েছি।

তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন গত ২৮ নভেম্বর মঞ্জুর করে মার্কিন প্রশাসন।

খাসোগি হত্যাকাণ্ডের পর হানান যুক্তরাষ্ট্রে চলে আসেন। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। চাকরি ছেড়ে এখন তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করছেন।

সূত্র : বিবিসি