নাভালনির মরদেহ হস্তান্তর

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ এ কথা জানান।

এক্স বার্তায় নাভালনির মুখপাত্র জানান, অ্যালেক্সির মরদেহ তার মা লিউডমিলা নাভালনায়ার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবির সঙ্গে যারা একমত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।

তবে নাভালনির শেষকৃত্য কবে, কোথায় অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে এখনো কিছু ঠিক করা হয়নি।

৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন তিনি। সূত্র: আলজাজিরা।