ভারতের অযোধ্যায় রাম মন্দিরের কেন্দ্রে ভরাডুবি হয়েছে নরেন্দ্র মোদীর দলের। বিজেপি সেখানে প্রার্থী করেছিল লাল্লু সিং কে। তার উল্টো দিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী ছিলেন এসপির অবধেশ কুমার। অবশেষে হেরে গেলেন বিজেপির প্রার্থী লাল্লু সিং।
এ বছরের জানুয়ারি মাসে অনেকটা তাড়াহুড়া করেই রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালের নির্বাচনে রাম মন্দিরই যে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠবে, ভারতের রাজনৈতিক মহলে তা নিয়ে সন্দেহের অবকাশ ছিল না, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল বড় চমক।
এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ রাজ্যে ইন্ডিয়া জোট বড় ধরনের অর্জন পেয়েছে। বিজেপি ২০১৯ সালে সেখানে ৬০-এর বেশি আসন পেয়েছিল। এবার বিরোধী জোট ৩৯ আসনে এগিয়ে, আর বিজেপি ৪০-এর বেশি আসনে এগিয়ে।
নির্বাচনী প্রচারণায় ১৭ মে নরেন্দ্র মোদী দাবি করেন, নির্বাচিত হলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি রামমন্দিরের ওপর বুলডোজার চালাবে। পরিবর্তে কোথায় বুলডোজার ব্যবহার করা উচিত, সে বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে শিক্ষা নিতে বলেন।