চীনের পূর্বাঞ্চলে একটি কলেজের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি শহরের ইসিং আর্টস অ্যান্ড ক্রাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, তিনি ২০২৪ সালে ওই প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষা দেন। কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। ফলে ইন্টার্নশিপে কম বেতন পান। আর বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন ওই ব্যক্তি। অভিযুক্ত ‘কোনও দ্বিধা ছাড়াই’ তার অপরাধ স্বীকার করেছেন।
ঘটনার তদন্ত চলছে এবং ঘটনার পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। সূত্র: বিবিসি