ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট করে ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বিমানবাহিনী। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলার পর ইরান পাল্টা জবাব দিলে, দ্বিতীয় দফায় এই বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনীর ইরানের পশ্চিমাঞ্চলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলের উরাইমাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এরমধ্যে শনিবার সকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

সূত্র: আলজাজিরা