সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরীতে অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীদের আকস্মিকভাবে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
সোমবার (২ মার্চ) থেকে তারা মক্কা-মদিনা ছেড়ে সৌদি-ইরাক সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করতে শুরু করেছেন।
ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক এই তথ্য জানিয়েছে। রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৯ হাজার ইরানি ওমরাহযাত্রী অবস্থান করছেন, যাদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকেই ওমরাহযাত্রীদের একটি বড় দল সৌদি-ইরাক সীমান্ত দিয়ে তাদের নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেন। যদিও ওমরাহ পালনের মাঝপথে বিপুল সংখ্যক ইরানি নাগরিককে হঠাৎ সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট করা হয়নি।
তবে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি আছে, সেসব জায়গায়ও হামলা চালানো হচ্ছে। এই সংঘাতের জেরেই সৌদি থেকে ইরানি ওমরাহ যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।