কেন ইয়েমেনের হুতিরা ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে দূরে থাকছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ সমগ্র মধ্যপ্রাচ্যকে এক অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। তেহরান থেকে শুরু হওয়া এই উত্তেজনা এখন আবুধাবি, দোহা, কুয়েত সিটি এবং বৈরুতের মতো আরব শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। এই ব্যাপক সামরিক উত্তজনা সত্ত্বেও ইয়েমেন আশ্চর্যজনকভাবে শান্ত রয়েছে। 

যদিও ২০২৩ সালের অক্টোবর থেকে হুতিরা ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে, তবে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে তারা কেবল মৌখিক সমর্থন এবং বিক্ষোভের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হুতিদের এই সংযম মূলত একটি কৌশল। তারা সরাসরি ইসরায়েলি বা মার্কিন পাল্টা হামলা এড়াতে চায়। গত আগস্টে সানা-তে ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই এবং চিফ অফ স্টাফ মোহাম্মদ আল-ঘুমারিসহ ১২ জন উচ্চপদস্থ নেতা নিহত হন। এই বড় ধরনের নেতৃত্ব হারানোর ফলে গোষ্ঠীটি এখন অনেক বেশি সতর্ক। 

তবে হুতি প্রধান আবদেল-মালেক আল-হুতি হুশিয়ারি দিয়ে বলেছেন, "হাত ট্রিগারেই আছে" এবং পরিস্থিতি অনুযায়ী যেকোনো মুহূর্তে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।