মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসনে দক্ষিণ কোরিয়ায় মার্কিন অস্ত্র পুনঃমোতায়েনে বাধা দিতে পারবে না দেশটির (দ. কোরিয়া) সরকার।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে বলেন, এই যুদ্ধ নিয়ে আমার দেশ উদ্বিগ্ন। তবে মধ্যপ্রাচ্যে হামলায় সিউলের ভূমি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে পারবে না।
স্থানীয় মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে যে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভবত ওসান এয়ার বেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে পুনঃস্থাপন করা হতে পারে।
লি জে মিয়ং বলেন, কিছু অস্ত্র সরিয়ে নেওয়াটা দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা অবস্থানকে দুর্বল করবে না। সূত্র- মিডল ইস্ট আই