ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের রাজধানী তেহরানে সরকারি অবকাঠামো লক্ষ্য করে একযোগে ‘ব্যাপক বিমান হামলার’ চালিয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ইসরায়েল এই অভিযানের দায় স্বীকার করে।
সোমবার (২৩ মার্চ) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে আসা এই আকস্মিক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে ওঠে এবং বেশ কিছু এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলাগুলো মূলত ইরান সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, “ইরানি শাসনব্যবস্থার অব্যাহত উস্কানি এবং সাম্প্রতিক হামলার জবাবেই এই সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে হামলার ক্ষয়ক্ষতি বা নিহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। অন্যদিকে, তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার খবর পাওয়া গেলেও হামলার প্রভাব কতটা তা এখনো অস্পষ্ট।
এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধের দামামা বাজছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তেহরানে বিস্ফোরণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে, যেখানে আকাশসীমায় আগুনের ঝলকানি দেখা যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্যের জন্য সারাবিশ্বের নজর এখন তেহরানের দিকে। সূত্র: আলজাজিরা