মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ভিসার মেয়াদ শেষে সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের দেশত্যাগে নতুন সময় বেধে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখনও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনও দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।
এক্ষেত্রে কোনও ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।