যুদ্ধ বন্ধে স্থায়ী সমাধান চান আব্বাস আরাঘচি

চলমান সংঘাতের অবসানে ‘চূড়ান্ত ও স্থায়ী’ সমাধানের ওপর জোর দিয়েছেন আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো এমন শর্ত নিশ্চিত করা, যা এই 'অবৈধ যুদ্ধের' স্থায়ী অবসান ঘটাতে সক্ষম হবে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। তার ভাষ্য, পাকিস্তানকে ঘিরে ইরানের কূটনৈতিক অবস্থান নিয়েও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আরাঘচি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের প্রতি ইরান কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফর নিয়ে কখনোই তারা আপত্তি জানায়নি। এ বিষয়ে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন শর্ত, যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তি নিশ্চিত করবে।' সূত্র: আলজাজিরা