লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে শেহবাজ শরীফের ফোনালাপ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফোনালাপ করেছেন।

শরীফের দপ্তর থেকে ফোনালাপের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদ ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লেবাননের প্রধানমন্ত্রী পাকিস্তানের সহায়তা চেয়েছেন, যাতে লেবানন ও তার জনগণের ওপর চালানো হামলা 'তৎক্ষণাৎ বন্ধ' করা যায়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত কি না, এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়াশিংটন বলছে, লেবানন অন্তর্ভুক্ত নয়, কিন্তু মধ্যস্থতাকারী পাকিস্তান মনে করছে লেবাননও চুক্তির আওতায়। সূত্র: আলজাজিরা