সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ইরান কোনো তাড়াহুড়ো করছে না। যুক্তরাষ্ট্র একটি গ্রহণযোগ্য চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতেও কোনো পরিবর্তন আসবে না।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে টানা ২১ ঘণ্টা দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই ঐতিহাসিক ওই আলোচনা শেষ হয়।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ফলাফলকে ইরানের জন্য দুঃসংবাদ বলে মন্তব্য করেন। তবে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আতাউল্লাহ মোহাজেরানি ভিন্ন মত প্রকাশ করে বলেন, এর চেয়েও খারাপ খবর হলো, এটি যুক্তরাষ্ট্রের জন্য।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রই আলোচনার উদ্যোগ নেয়, মধ্যস্থতাকারী ঠিক করে এবং ইরানের দেওয়া দশটি শর্ত মেনে নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিদল মধ্যরাতেই ইসলামাবাদ ত্যাগ করে।