উত্তর ইসরায়েলে রকেট হামলা চালালো লেবানন

দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের দিকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আলজাজিরা। সীমান্ত ঘেঁষা এই এলাকায় হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, আপার গ্যালিলির মেতুলা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

মাঠপর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের দিক থেকেই এই রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে। এতে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান  শান্তিচুক্তি আলোচনায় সমঝোতায় পৌছাতে ব্যর্থ হয়েছে উভয় দেশই। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হলেও, ইসরায়েল জানিয়েছে লেবাননে তারা হামলা অব্যাহত রাখবে। সূত্র: আলজাজিরা