গাজামুখী বহরে থাকা বেসামরিক যাত্রীদের সাগরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।
বহরের সংগঠক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দাবি করেছে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে নৌযানের ইঞ্জিন ও নেভিগেশন ব্যবস্থা ধ্বংস করে দেয়, ফলে শতাধিক মানুষ মাঝসমুদ্রে অচল অবস্থায় পড়ে যান।
তাদের অভিযোগ, ইঞ্জিন ভেঙে ফেলা ও দিকনির্দেশনা ব্যবস্থা অকেজো করার পর ইসরায়েলি বাহিনী সরে যায়, আর সেই সময় একটি শক্তিশালী ঝড় এগিয়ে আসছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।
একই সঙ্গে বেশ কয়েকটি জাহাজের যোগাযোগ ব্যবস্থাও জ্যাম করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে, ফলে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ কিংবা সাহায্যের সংকেত পাঠাতে পারছিল না।
অন্যদিকে ইসরায়েল স্বীকার করেছে যে তারা আন্তর্জাতিক জলসীমায় কিছু জাহাজ আটকে দিয়েছে। তবে নৌযান বিকল করে দেওয়ার অভিযোগ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। সূত্র: আল-জাজিরা