ইরানের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প: মার্কিন বিশ্লেষক

যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই দিন দিন এই বিশ্বাসে উপনীত হচ্ছে যে, আরেকটি নতুন সংঘাতের মুখোমুখি হওয়া ভবিষ্যতের কূটনৈতিক আলোচনায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মার্কিন থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি।

তিনি বলেন, আমি মনে করি ট্রাম্প ইরানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। পারসি সতর্ক করে বলেন, মার্কিন প্রশাসনের বড় বড় কথার পরেও এটি স্পষ্ট যে, তারা নিজেরাও বুঝতে পারছে যে তাদের আগের যুদ্ধটি কেবল ব্যর্থই হয়নি, বরং ইরানকে কাবু করার জন্য এবং এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য তারা যে অবরোধ (Blockade) আরোপ করেছিল, সেটিও পুরোপুরি ব্যর্থ হয়েছে।

ত্রিতা পারসি আরও জানান, বর্তমানে দুই পক্ষই ক্রমবর্ধমানভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে, আরেক দফা লড়াই ভবিষ্যতের যেকোনো আলোচনায় তাদের বাড়তি সুবিধা বা জয় এনে দেবে। বিশেষ করে ইরানের অভ্যন্তরে যারা আগে থেকেই এই যুক্তি দিয়ে আসছিলেন, চলমান যুদ্ধের বর্তমান পরিস্থিতি দেখে তারা এখন ভাবছেন যে তাদের আগের অনুমানই সঠিক ছিল।