বাহরাইনে ইরানি ড্রোন হামলায় কুয়েতের নিন্দা

বাহরাইনে ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। শনিবার (২৭ জুন) ভোরে ইরানের ড্রোন তাদের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বাহরাইন দাবি করে। এর কিছুক্ষণ পরেই এ প্রতিক্রিয়া জানায় কুয়েত।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা কমানো এবং পরিস্থিতি শান্ত করার যে প্রচেষ্টা চলছে, তার মধ্যেই এ ধরনের হামলা অব্যাহত থাকা শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। 

একই সঙ্গে এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে কুয়েত বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ডের সুরক্ষায় বাহরাইন যে কোনো পদক্ষেপ নিলে তার প্রতিও সমর্থন জানিয়েছে দেশটি। সূত্র: আলজাজিরা