লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বাহরাইন ও কুয়েতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের উত্তেজনাকর হামলা রাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আউনের মতে চলমান এসব হামলা যুদ্ধ বন্ধ করা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে নেওয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ধরনের উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের পৃষ্ঠপোষক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করা এখন অত্যন্ত জরুরি।
একই সঙ্গে প্রেসিডেন্ট আউন বাহরাইন ও কুয়েতের প্রতি লেবাননের পূর্ণ সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। সূত্র: আলজাজিরা