পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সড়ক অবরোধ করল ইসরায়েলি সেটলাররা

পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে আবু নুজেইম এলাকায় স্থানীয় ফিলিস্তিনিদের ব্যবহৃত একটি সড়কে পাথর ফেলে অবরোধ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠী। এতে ওই অঞ্চলে ফিলিস্তিনিদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এই ঘটনার একদিন আগে পশ্চিম তীরের তেল নামের একটি ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি সেটলার ও ফিলিস্তিনিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে । ওই সংঘর্ষে দুই ইসরায়েলি ও চার ফিলিস্তিনি নিহত হন।

West Bank Stones in Road

সংঘর্ষের পর এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেন, সেটলারদের মধ্যে প্রতিশোধমূলক হামলার পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি গ্রামগুলোতে প্রবেশ করে হামলা চালানোর আহ্বানও ছড়িয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক এসব ঘটনার জেরে দখলকৃত পশ্চিম তীরে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সূত্র - টাইমস অফ ইসরায়েল এবং কুদস নিউজ নেটওয়ার্ক