সৌদি-সংশ্লিষ্ট ড্রোন ভূপাতিত করলো হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে একটি তুরস্কে নির্মিত নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা।

রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘সৌদি শত্রুপক্ষের’ একটি ড্রোন শত্রুতামূলক অভিযান চালানোর সময় তাদের যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছেন।

তবে হুতিদের এই দাবির বিষয়ে সৌদি আরব বা সংশ্লিষ্ট কোনো পক্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ড্রোনটি ভূপাতিত হওয়ার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবরের মধ্যেই ড্রোন ভূপাতিত করার এই দাবি সামনে এলো। সূত্র: আলজাজিরা