ফিলিস্তিনে শান্তি চান না নেতানিয়াহু: হাকান ফিদান

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগ্রহী নন বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বুধবার (৫ আগস্ট) রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফিদান বলেন, গাজা শান্তি পরিকল্পা নিয়ে সমঝোতা হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যা আবারও প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু শান্তি চান না।

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহুর সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সন্ত্রাসী কর্মকাণ্ড আরও জোরদার করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও অভিযান ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং অঞ্চলের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। সূত্র: আলজাজিরা