ইয়েমেনের মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের জরুরি বাহিনীর শিবিরে সন্দেহভাজন হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এর আগে ইয়েমেনের জরুরি বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের একাধিক শিবিরে হামলার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হামলায় নিহত ও আহতদের পরিচয়, হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
হামলার বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। সূত্র: ডন