ইরানের সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, বাসিজ ও পুলিশ যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পুরো বিশ্বকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন।
পেজেশকিয়ান বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিপ্লবী গার্ড, বাসিজ ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীগুলো যে সক্ষমতা ও দৃঢ়তা দেখিয়েছে, তা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের অন্যদের বিস্মিত করেছে।
চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন।
এর আগে ইরানের বিভিন্ন সামরিক কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তেহরানও সামরিক সক্ষমতা ও অভ্যন্তরীণ ঐক্যকে নিজেদের প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে তুলে ধরছে। সূত্র: ডন