দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনী তিনটি বিমান হামলা চালায়।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ছয়জন। অভিযান শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজরিা