যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান: এজেই

গত দেড় বছরে দুটি যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান জয়ী হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের কাছে দেশটি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

এজেই বলেন, গত দেড় বছরে দুটি যুদ্ধে ইরান প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তেহরান কখনো আত্মসমর্পণ করবে না।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের মধ্যেই দেশটির বিচার বিভাগের প্রধানের কাছ থেকে এমন বক্তব্য এলো। এ সময় তেহরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখতে ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে।

এদিকে বৈঠকে ইরান ও ভারতের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সূত্র: ডন