ইরানি কার্গো জাহাজে হামলায় নিহত ১

ইরানের কেশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে হেংগাম দ্বীপ ও শিব-দেরাজ উপকূলসংলগ্ন এলাকায় জাহাজটিতে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

কেশম কাউন্টির গভর্নর হোসেইন আমিরতেমুরি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেংগাম দ্বীপ ও শিব-দেরাজ উপকূলের কাছাকাছি এলাকায় ইরানি বাণিজ্যিক জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটিতে হতাহত হওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিকে স্থানীয় কর্তৃপক্ষ শহীদ হিসেবে উল্লেখ করেছে।

ঘটনাটি কেশম দ্বীপের কাছাকাছি হেংগাম দ্বীপ ও শিব-দেরাজ উপকূলসংলগ্ন এলাকায় ঘটেছে বলে জানিয়েছেন কেশম কাউন্টির গভর্নর। হামলায় জাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ ছাড়া জাহাজটিতে ঠিক কীভাবে হামলা চালানো হয়েছে কিংবা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন হোসেইন আমিরতেমুরি। সূত্র: মেহর নিউজ এজেন্সি