ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এখনো গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের বৃহত্তর সামরিক অভিযানও এখনো শেষ হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাৎজ বলেন, ইরানের বিরুদ্ধে এবং অন্যান্য ক্ষেত্রেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য এখনো অর্জন করা বাকি। এসব লক্ষ্য অর্জনে সামরিক শক্তি ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে ইসরায়েল পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
কাৎজ বলেন, ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনের চেষ্টা করবে। তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতা অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া যায়।
এদিকে হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত করার ক্ষেত্রেও ইরানকে কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরান কিংবা অন্য কোনো পক্ষকে হামাসকে পুনরায় অস্ত্র দেওয়ার সুযোগ দেবে না ইসরায়েল। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল