গত ২৪ ঘণ্টায় ইয়েমেনজুড়ে অন্তত ২৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমানবাহিনী। এমন দাবি করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যৌথ বাহিনীর হামলার তথ্য তুলে ধরে ইয়াহিয়া সারি জানান, সৌদির নেতৃত্বাধীন বিমানবাহিনী ইয়েমেনের তাইজ, আল-জাউফ এবং মারিব প্রদেশে এসব হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ইয়েমেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৭৬০টি বিমান হামলা পরিচালনা করেছে।
সূত্র: আল-জাজিরা