যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে নাশকতার চেষ্টার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে নাশকতার চেষ্টার সঙ্গে ইরানের জড়িত থাকার দাবি করার পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়।
ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় যুক্তরাজ্য সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপের বিষয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরে বলে জানিয়েছে ফার্স। তবে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে কথিত নাশকতার চেষ্টায় ইরানের সংশ্লিষ্টতার বিষয়ে ব্রিটিশ পক্ষের অভিযোগের বিস্তারিত কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি। সূত্র: ডন