আঞ্চলিক কূটনীতিকে কেবল বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংকট মোকাবিলা, উত্তেজনা প্রশমন ও বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, অঞ্চলের একটি অংশকে অস্থিতিশীল করার পদক্ষেপ ও অর্থনৈতিক চাপের মুখে রেখে প্রকৃত নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শুক্রবার (০৯ অক্টোবর) রাতে প্রকাশিত এক বার্তায় পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক কূটনীতির কাজ শুধু বৈঠক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং এর মাধ্যমে সংকট মোকাবিলা, সংলাপ অব্যাহত রাখা এবং উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে হবে।
ইরানের প্রেসিডেন্টের মতে, আঞ্চলিক কূটনীতিকে বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে হবে। কেবল আলোচনা ও বৈঠকের পরিবর্তে সংকট নিরসন এবং পারস্পরিক সহযোগিতায় বাস্তব অগ্রগতি নিশ্চিত করাই হওয়া উচিত এর লক্ষ্য।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, অঞ্চলের কোনো একটি অংশের ওপর অস্থিতিশীলতামূলক পদক্ষেপ ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে পুরো অঞ্চলে প্রকৃত নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা যাবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি