ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে যুক্তরাষ্ট্রের একটি লুকাস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রোববার (২৫ অক্টোবর) ইরানের সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি গুলি করে নামিয়েছে।
ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে মার্কিন ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়। তবে ড্রোনটি ঠিক কখন ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনাটি সম্পর্কে ইরানের সেনাবাহিনী এ তথ্য জানালেও, দেওয়া বিবৃতিতে ড্রোনটির মিশন বা সেটি কী উদ্দেশ্যে ওই এলাকায় উড়ছিল, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। একই সঙ্গে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যও দেওয়া হয়নি।
ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাই মার্কিন লুকাস ড্রোনটি ভূপাতিত করেছে। তবে স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল