যুদ্ধ ও সন্ত্রাসের মূল্য দিতে হয়, এবার ইউরোপের পালা: রেজায়ি

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার বিষয়ে ইউরোপের অভিযোগের সমালোচনা করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যুদ্ধ ও সন্ত্রাসের মূল্য দিতে হয়—এবার সেই মূল্য দেওয়ার পালা ইউরোপের।

শুক্রবার রাতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রেজায়ি ইউরোপের কথিত দ্বৈত নীতির সমালোচনা করেন।

তিনি লেখেন, “মাত্র গতকালও ইউরোপ জায়নবাদী শাসকগোষ্ঠীর নোংরা কাজে গর্ববোধ করত। আর আজ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট শত শত কোটি ডলারের ব্যয় নিয়ে তারা অভিযোগ করছে।”

রেজায়ি আরও বলেন, “যুদ্ধাপরাধে সমর্থন জানানোর সময় কি তারা ভেবেছিল, এর পরিণতি তাদেরও ভোগ করতে হবে না? যুদ্ধ ও সন্ত্রাসের মূল্য দিতে হয়। এবার সেই মূল্য দেওয়ার পালা আপনাদের।”