যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফল কিংবা দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এলেও ইরানের পারমাণবিক কৌশলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ইরানের আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি।
রোববার (৮ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এই সদস্য সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেকোনো ধরনের পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে।
আজিজির বক্তব্য অনুযায়ী, ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ইরানের পরমাণুনীতির গতিপথ নির্ধারণ করবে না। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের ওপর নির্ভর করে তেহরান তার কৌশল পরিবর্তন করবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে সতর্কবার্তা দিয়ে আজিজি বলেন, এ ধরনের কোনো পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে।