ইরান যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সহায়তা চাইলেন নিকি হ্যালি

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকায় তাদের প্রত্যেকেই সুবিধা ভোগ করছে। ইরানি শাসকগোষ্ঠী যদি তাদের ওপর হামলা চালাতে না পারে, তাহলে তারা প্রত্যেকেই আরও নিরাপদ অবস্থানে থাকবে।’

হ্যালি আক্ষেপ করে বলেন, উপসাগরীয় মিত্র দেশগুলো ফোন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছে, ‘দয়া করে এমনটা করবেন না।’