যুক্তরাষ্ট্রের 'গলা আমাদের হাতে': আলিরেজা সালিমি 

ইরান আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ‘গলার কাছে’ পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এক আইনপ্রণেতা।

সোমবার ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের সদস্য আলিরেজা সালিমি এ মন্তব্য করেন। তিনি ইরানের সক্ষমতা এবং জনগণের ব্যাপক সমর্থনকে দেশটির শক্তির প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

সালিমি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আর আমেরিকানদের গলা এখন আমাদের হাতে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকানদের কাছে অনুনয়-বিনয় করার সময় শেষ। পরিস্থিতি বদলে গেছে।’