ইরান সীমান্ত থেকে ২ হাজার কিলোমিটার দূরেও নিরাপদ নয় মার্কিন বাহিনী: ঘোরেইশি

ইরানের সীমান্ত থেকে ২ হাজার কিলোমিটার দূরেও মার্কিন বাহিনী নিরাপদ বোধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আধাসামরিক বাহিনী বাসিজের উপকমান্ডার গাসেম ঘোরেইশি।

রোববার (২২ নভেম্বর) তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্রে সজ্জিত এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ঘোরেইশি জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির ক্ষেপণাস্ত্রের আঘাতের নির্ভুলতা ‘মিলিমিটার ও সেন্টিমিটার’ পর্যায়ে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। সামরিক সরঞ্জাম, অস্ত্র, গোয়েন্দা সক্ষমতা ও আঘাত হানার ক্ষমতার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার নির্দেশনা পূরণ করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় গণমাধ্যমকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বাসিজের এই কর্মকর্তা। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘বয়ানের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন এবং এই লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।