কুয়েতে ড্রোন হামলার দায় ইরানের অস্বীকার অবিশ্বাস্য

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার পেছনে ইরানের হাত নেই—তেহরানের এমন দাবি বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের পরিচালক মোহামাদ বাজ্জি।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ধারাবাহিকভাবে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে লক্ষ্যবস্তু করেছে। এ কারণে হামলার দায় অস্বীকার করে ইরানের দেওয়া বক্তব্য বিশ্বাস করা কঠিন।

বাজ্জির ধারণা, হামলায় বিদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় ইরান বিস্মিত হয়েছে। এখন পরিস্থিতির উত্তেজনা কমানোর চেষ্টা করছে দেশটি।

তিনি বলেন, ‘এটি পরিস্থিতি শান্ত করার এবং দায় এড়ানোর জন্য ইরানের একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। বিশেষ করে ইতালির সম্ভাব্য প্রতিক্রিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিক্রিয়া এড়াতে তারা এমনটি করছে।’

বাজ্জির মতে, ইইউর সম্ভাব্য প্রতিক্রিয়া সামরিক পদক্ষেপ না হলেও হামলার ঘটনায় জোটটির পক্ষ থেকে আরও কঠোর নিন্দা আসতে পারে।