বাহরাইনে ৬০ জনের বেশি শিয়া ধর্মীয় আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন লেবাননের মুসলিম ধর্মীয় নেতারা। আদালতের এসব রায়কে অন্যায় ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ধর্মীয় পণ্ডিতেরা বাহরাইনের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির আলেম ও নাগরিকদের ওপর অন্যায্য রায় দেওয়ার অভিযোগ তোলেন।
প্রেস টিভির বৈরুত প্রতিনিধি মারিয়াম সালেহের প্রতিবেদনে বলা হয়, মানামা সরকারের আদালতের দেওয়া এসব দণ্ডের বিরুদ্ধে লেবাননের ধর্মীয় নেতারা প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁদের মতে, ৬০ জনের বেশি শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায় অন্যায় ও স্বেচ্ছাচারী।