ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ঘিরে প্রতিক্রিয়া

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের একের পর এক ‘এআই’ ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববারও ইরানকে হুমকি দিয়ে গেছেন, যদিও দুই দেশের মধ্যে চলমান সংঘাত সাময়িকভাবে থেমে রয়েছে।

তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এআই-তৈরি কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে ইরানের জাহাজ ও জ্বালানি অবকাঠামোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় ধ্বংস ও দখল হতে দেখা যায়।

Trump

ট্রাম্পের এসব পোস্ট আসে মধ্যপ্রাচ্যে টানা ১৩ দিনের ক্রমবর্ধমান বিমান হামলার পর টানা দুই দিন তুলনামূলক শান্ত থাকার প্রেক্ষাপটে। শুক্রবার গভীর রাতে পেন্টাগন তাদের বোমা হামলা অভিযান স্থগিত করে এবং এরপর শনিবার ও রোববার যুক্তরাষ্ট্রের কোনো নতুন হামলার খবর পাওয়া যায়নি।

Trump

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিটি রাতের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, হামলা চালিয়ে আসা ইরানও আপাতত পাল্টা হামলা বন্ধ রেখেছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যতদিন হামলা থেকে বিরত থাকবে, ততদিন তারাও একই অবস্থান বজায় রাখবে।

Trump