ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা যন্ত্রাংশ উৎপাদন বাড়াতে বড় চুক্তি ওয়াশিংটনের

ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার যন্ত্রাংশ উৎপাদন সক্ষমতা বাড়াতে লকহিড মার্টিন ও নর্থরপ গ্রুম্যানের সঙ্গে একটি কাঠামোগত চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার প্রয়োজনীয় যন্ত্রাংশের উৎপাদন বাড়ানো হবে। তবে এ চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে।

এ অবস্থায় ভবিষ্যৎ চাহিদা পূরণ এবং প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার যন্ত্রাংশ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। সূত্র: ফক্স নিউজ