ইরান বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে এবং দেশটি চলমান সংঘাতের অবসান চায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেন, ইরান বর্তমানে বড় ধরনের চাপে রয়েছে। একই সময়ে সংঘাতের অবসান এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।
ভ্যান্সের ভাষ্য, ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান থেকে সমঝোতার পথ খুঁজছে। তার বক্তব্যে সংঘাতের পাশাপাশি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরান বড়ভাবে ক্ষতিগ্রস্ত হলেও সংঘাতের অবসানের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। এ কারণে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক আলোচনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভ্যান্সের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাঁর বক্তব্যে সংঘাতের বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর চাপ এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সম্ভাবনা, দুই বিষয়ই গুরুত্ব পেয়েছে। সূত্র: ফক্স নিউজ