নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব

নোবেল শান্তি পুরস্কারের জন্য চতুর্থবারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকান দলের নিউইয়র্কের আইনপ্রণেতা ক্লডিয়া টেনি এ প্রস্তাব করেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘ঐতিহাসিক’ নীতির কথা উল্লেখ করে তিনি এই নাম প্রস্তাব করেন।

ক্লডিয়া টেনি এক বিবৃতিতে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করেছেন। এ জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছেন।

রিপাবলিকান আইন প্রণেতা ক্লডিয়া টেনি

বিবৃতিতে ক্লডিয়া আরও বলেন, মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলে আসা অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক সংগঠনগুলো ব্যর্থ হয়েছে।

ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। দেশগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো, সুদান। এ ক্ষেত্রে যে চুক্তি করা হয় অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ট্রাম্প। সূত্র : ফক্স নিউজ