মেলানিয়ার সঙ্গে নাচলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ পর কিছু নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি প্রথমবারের মতো কোনো সামাজিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাদের সঙ্গে রয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দম্পতিও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

tramp

এই অনুষ্ঠান ‘‌প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল’ নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়।

ওয়াশিংটনের তিনটি স্থানে ইন্যাগিউরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো- কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল।

শুরুতে ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা গেছে। এসময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়।